English Achievers Online English Debate Competition
২০২০ সালে করোনা কালীন সময়ে ঘরবন্দী অবস্থায় যখন স্কুল-কলেজ বন্ধ ছিল এবং শিক্ষার্থীরা খুবেই খারাপ সময় পার করছিল ঠিক তখন আমাদের সিইও মোশারফ হোসেন স্যার বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে “সম্পূর্ণ ফ্রি” তে Online English Debate Competition চালু করেন। দেশের বিভিন্ন বাংলা ও ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টসরা অংশগ্রহন করেন এবং এটি দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। আমরা বিভিন্ন স্কুল -কলেজ পরিদর্শন করে স্টুডেন্টসদের ট্রেইনিং দিয়ে ইংলিশ ডিবেটে অংশগ্রহনের জন্য প্রস্তুত করে তুলি। এরই মধ্যে, আমরা SEASON-1 থেকে SEASON-29 শেষ করেছি।
আপনি জানেন, বর্তমান বিশ্বে মাথা উঁচু করে বাঁচতে হলে ইংরেজি ভাষায় দক্ষ হওয়াটা কতটা জরুরি। আমাদের সমাজে অধিকাংশ স্টুডেন্টসদের মধ্যে ইংরেজি নিয়ে ভয়ভীতি কাজ করে এবং তারা প্রতিনিয়ত ইংরেজি ভাষা শিক্ষা থেকে পিছিয়ে থাকে। এই ধরনের ভয়ভীতি দূরীকরণের উপর আমরা ট্রেইনিং সেশনের মাধ্যমে আপনাদের শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে তুলবো। ডিবেটে অংশগ্রহনকারী প্রত্যেক শিক্ষার্থী পাবে সার্টিফিকেট, ক্রেস্ট ও পুরস্কার সামগ্রী। ব্রিটিশ কাউন্সিল ও আইডিপির সিনিয়র কর্মকর্তাদের হাত থেকে পুরস্কার সামগ্রী গ্রহণ করবেন।