IELTS Reading Text Completion Questions
IELTS Reading Text Completion Questions
এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে রিডিং প্যাসেজ থেকে শব্দ নিয়ে কিছু লাইন পূরণ করতে হবে। মাঝে মাঝে কয়েকটি লাইন নিয়ে বা একটি টেবিল দিয়ে বা ছোট একটি সারাংশ (Summary) দিয়ে প্রশ্ন থাকবে যা রিডিং প্যাসেজ থেকে উত্তর নিয়ে পূরণ করতে হবে।
Common Problems
১। এই ধরণের প্রশ্নে উত্তর করার জন্য পুরো প্যাসেজ পড়ে সবকিছু বোঝার চেস্টা করে অনেক সময় অপচয় হয়। এরকম না করে প্রশ্নের সারাংশ বোঝা দরকার।
২। অনেকে প্রশ্নে থাকা শব্দগুলো প্যাসেজে খোজে যাতে করে সময় নস্ট হয়।
৩। Summary Type প্রশ্নের ক্ষেত্রে গ্র্যামার অনুসরণ না করা আরেকটি ভুল। প্রশ্নোত্তর ব্যাকরণগত ভাবে ঠিক না হলে উত্তর ভুল হিসেবে ধরা হবে।
৪। অনেক সময় প্যাসেজ থেকে শব্দ তুলে দেয়া হয় যাতে পরীক্ষার্থী সেটিকে সঠিক উত্তর হিসেবে ধরে নেয়। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে উত্তর হয় কোন synonym বা প্রতিশব্দ।
Tips
১। রিডিং সেকশনের অন্যান্য প্রশ্নের মত এক্ষেত্রেও উত্তর অনুমান করতে হবে কারণ সঠিক অনুমান করতে পারলে উত্তর খুজে পাওয়া অনেকটাই সোজা হয়ে যায়।
২। প্রশ্নোত্তর Noun/Pronoun/Verb/Adjective হবে কিনা আগে থিক করতে হবে। উত্তর করার পর প্রশ্নোত্তর ব্যাকরন গত ভাবে ঠিক হচ্ছে নাকি তাও যাচাই করে নিতে হবে।
৩। প্যাসেজ থেকে হুবহু শব্দ না মিলিয়ে Synonyms এবং Paraphrase নিয়ে সতর্ক থাকতে হবে।
৪। উত্তর খুজে না পেলে একটি প্রশ্নের পেছনে সময় নষ্ট না করে পরবর্তী প্রশ্নগুলো উত্তর করতে হবে। সব প্রশ্নোত্তর শেষে বাকি থাকা প্রশ্নগুলো নিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে উত্তর নিয়ে সন্দেহ থাকা প্রশ্নগুলোকে মার্ক করে রাখলে ভালো হয়।
৫। প্রশ্ন প্যাসেজে থাকা প্যারাগ্রাফের ধারাবাহিকতা অনুসারে আসবে।
৬। এধরনের প্রশ্নের ক্ষেত্রে মাঝে মাঝে সম্ভাব্য উত্তরের তালিকা দেয়া থাকে। যে শব্দগুলো উত্তর হিসেবে Grammatically বা ব্যাকরণগতভাবে ভুল হবে প্রথমেই সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে।
Strategy
১। প্রশ্ন খুব মনোযোগের সাথে পড়তে হবে। সর্বোচ্চ কয়টি শব্দ উত্তর হিসেবে নির্বাচন করা যাবে সেদিকে খেয়াল রাখতে হবে।
২। summary type প্রশ্নের ক্ষেত্রে পুরো summary পড়ে অর্থ বুঝতে হবে।
৩। প্রথমে প্রশ্ন পড়ে উত্তরকি হতে পারে তা অনুমান করে নিতে হবে, একই সাথে কি ধরণের শব্দ (noun/pronoun/adjective/adverb) উত্তর হতে পারে তা ঠিক করতে হবে। এর পর প্যসেজ পড়া শুরু করতে হবে।
৪। সম্ভাব্য উত্তরের তালিকা দেয়া থাকলে ২-৩ টি শব্দ যারা প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ তাদেরকে খুজে বের করতে হবে।
৫। প্যাসেজের কোন প্যারাগ্রাফের সাথে summary সামঞ্জস্যপূর্ণ তা খুজে বের করতে হবে।
৬। প্রশ্নে থেকে সম্ভাব্য প্রতিশব্দ অনুমান করতে হবে।
৭। উত্তরের জন্য প্রশ্ন নির্বাচন করার পর প্রশ্নোত্তরটি ব্যাকরণগত ভাবে ঠিক আছে কিনা তা দেখতে হবে। grammatically বা ব্যাকরণগত ভাবে ভুল উত্তরের জন্য নম্বর পাওয়া যাবে না।
নিচে আমি তোমাদের জন্য বই এর তালিকা দিলাম যেটা দেখে তোমরা রিডিং প্রাকটিস করতে পারোঃ
১।The Official CAMBRIDGE GUIDE TO IELTS এই বইটাতে অনেক সুন্দর সুন্দর টিপস এবং উত্তর গুলোর সমাধান দেয়া আছে।
২। রিডিং চেষ্টা করলে পারবে হয়ত একটু বেশি চেষ্টা করতে হবে এবং সময় দিতে হবে তাহলেই পারবে। তারপর, ৩০ টা উত্তর ঠিক হলে ৭ আসবে তাই ১০ টা উত্তর ভুল হলে সমস্যা নেই।
৩। এখন শুধু কেম্ব্রিজ সিরিজের বই সমাধান করবে 15-20 তাহলে চলবে।
৪। শেষের দিকে পারলে আইএল্টিএস ট্রেনার, আইএল্টিএস প্রাকটিস প্লাস সিরিজের বই সমাধান করতে পারো কিন্তু এগুলোর প্রশ্ন একটু কঠিন কেম্ব্রিজ এর বই থেকে।
৫।
৬।