Disable Preloader

Blog

True/False/Not Given - এই ধরনের প্রশ্নোত্তরের জন্য কিছু আলোচনা

True/False/Not Given - এই ধরনের প্রশ্নোত্তর করা আইএলটিএস পরীক্ষার্থীদের জন্য বেশ কষ্টসাধ্য ব্যাপার। তাই প্রশ্নোত্তরের জন্য কিছু নির্দেশনা নিয়ে আলোচনা করা যাক।

প্রশ্নের ধরন
মুলত দুই ধরনের প্রশ্ন করা হয় 
১. True/False/Not Given: তথ্যসংক্রান্ত (Fact based)
২. Yes/No/Not Given: মতামত বিষয়ক (Opinion based)

এক্ষেত্রে প্যসেজের বিষয়বস্তু এবং প্রশ্নে জানতে চাওয়া তথ্যটি মিলছে কিনা সেটা সব সময় খেয়াল রাখতে হবে। মনে রাখা জরুরি, বেশিরভাগ সময় Yes/No/Not Given প্রশ্নে লেখকের মতামত (writer’s opinion) জানতে চাওয়া হয়

মুল দক্ষতা
Yes/No/Not Given এই ধরনের প্রশ্নোত্তরের ক্ষেত্রে মুল দক্ষতা হচ্ছে প্যাসেজ এবং প্রশ্ন বিশ্লেষণ করা। এর জন্য খুব মনোযোগের সাথে প্যাসেজটি পড়তে হবে এবং মূলভাব বা কি বোঝানো হয়েছে সেদিকে খেয়াল রাখতে হবে। দ্রুত পড়া বা skimming এর মাধ্যমে এই মূলভাব বোঝা যাবে না, বরং পুরো প্রশ্ন এবং প্যাসেজের নির্দিষ্ট অংশ পড়ে সিদ্ধান্ত নিতে হবে লেখক কি বোঝাতে চাচ্ছেন।

সঠিক উত্তর দেয়ার কৌশল
True/Yes
প্রশ্নে যা জানতে চাওয়া হচ্ছে তা প্যাসেজের তথ্যের সাথে হুবহু মিলে যাবে। এক্ষেত্রে মন রাখা জরুরি, অধিকাংশ সময় প্রতিশব্দ বা synonyms খুজে বের করতে হবে এবং প্রশ্নে থাকা শব্দ মেলানো নয় বরং ভাবার্থ মেলাতে হবে। 
 

False/No
এক্ষেত্রে প্রশ্নে যা জানতে চাওয়া হচ্ছে তা প্যাসেজে থাকা তথ্যের সম্পূর্ণ বিপরীত হবে অথবা বিরুদ্ধ মত (contradicts) প্রকাশ করবে। এই ধরনের প্রশ্নের বেলায়ও অর্থ নিয়ে চিন্তা করতে হবে। ছোট ছোট শব্দের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যারা প্রশ্নের অর্থ (meaning) পরিবর্তন করে ফেলতে পারে। যেমন- some, all, oftern, occasionally


Not Given
এই ধরনের প্রশ্নগুলো সাধারনত সবচেয়ে বেশি সমস্যার তৈরি করে। এক্ষেত্রে প্যাসেজে নেই এমন কোন তথ্য প্রশ্নে তুলে দেয়া হয়। তাই Not Given প্রশ্নের উত্তর খুজে সময়ের অপচয় করাটা ঠিক হবে না


বুদ্ধির সাথে অনুমান করা
রিডিং পার্টে True/False/Not given সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর একটি। কিন্তু এ কারনে হতাশ হওয়া যাবে না, কারন অনুমানে সঠিক উত্তর দেয়ার সুযোগ আছে। এক্ষেত্রে পরামর্শ হবে
১. প্রশ্নের সাথে প্যাসেজে থাকা তথ্য মিলে গেলেঃ True/False অনুমান করে নিতে হবে কিন্তু মনে রাখা দরকার, পুড়ো প্রশ্নটি ভালোমত পড়তে হবে এবং শুধু প্যাসেজের সাথে প্রশ্নের শব্দ মেলানো যাবে না। 
২. প্রশ্নে জিজ্ঞেস করা তথ্যটি প্যাসেজে না পাওয়া গেলে সময় নষ্ট না করে Not given উত্তর দিতে হবে। সাধারনত প্রশ্নের সাথে শুধু এক বা দুটি শব্দ মিললে উত্তর Not Given হিসেবে ধরে নেয়া হয়। 
৩. প্রশ্নটি পড়ে যদি উত্তর সম্পর্কে কোন ধারনা করা না যায় তাহলে Not given উত্তর করতে হবে।
 

প্রশ্ন কিভাবে আসতে পারে তার কিছু উদাহরন 
Macallan is one of the four top-selling brands of malt whisky in the world. It is made in barrels made of Spanish oak that have previously been used for sherry because this adds sweetness to its flavour.
True


Macallan is globally successful.
This is true because top top-selling brands of malt whisky in the world match globally successful.
False 


Macallan is made in metal containers.
This is false because the text says it us made in barrels of Spanish oak. Because oak is a wood this contradicts the words in the question metal containers. Note that you need to think about meaning
Not Given


Macallan is made in Spain.
There is no information about where it is made. Be careful of the trap of seeing the words Spanish and made in the text. Usually, with Not Given answers, you will find some words in the text that match words in the question without matching the meaning of the whole question.
 

প্রশ্নের সবচেয়ে কঠিন অংশ – Not Given
এই Not given অংশটির কারনে সঠিক প্রশ্নোত্তর করা মাঝে মাঝে কঠিন হয়ে যায়। এই সমস্যা এড়ানোর জন্য কিছু জিনিস বুঝে নেয়া দরকারঃ 
• Not given অংশটি থাকা মানে এই নয় যে প্যাসেজের কোন শব্দ প্রশ্নে ব্যবহার হয় নি। সাধারনত প্রশ্নে থাকা কিছু শব্দ প্যাসেজের কোন একটি নির্দিষ্ট অংশের সাথে মিলে যেতে পারে। 
• আংশিক সত্য কোন তথ্য উত্তর হিসেবে নেয়া যাবে না। শুধুমাত্র প্যাসেজে আছে এমন তথ্যই ব্যবহার করতে হবে।
 

Practical Tips
১. প্রশ্নে থাকা কয়েকটি শব্দের উপর মনোনিবেশ না করে পুরো প্রশ্নটি ভালোমত পড়তে হবে। প্রশ্নে কি জানতে চাওয়া হচ্ছে (মূলভাব) সেটা বোঝা জরুরী। 
২. Often এবং some – শব্দগুলো নাটকীয়ভাবে প্রশ্নের মূলভাব (meaning) ঘুরিয়ে দিতে পারে তাই এই ধরনের শব্দ খুব ভালোমত খেয়াল করতে হবে। 
৩. The writer says এই অংশটি থাকা প্রশ্নের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারন এখানে লেখকের মতামত জানতে চাওয়া হচ্ছে, fact বা তথ্য নয়। 
৪. প্রশ্নগুলো প্যাসেজের order বা পর্যায়ক্রমে আসেঃ ১২ নং প্রশ্নের উত্তর সাধারনত ১১ এবং ১৩ নং এর মাঝেই পাওয়া যায়। 
৫. কোন প্রশ্নের পেছনে বেশি সময় কাটানো যাবে না। প্রশ্নোত্তর Not Given হলে প্যাসেজে কোন প্রাসঙ্গিক তথ্য পাওয়া যাবে না। 
৬. প্রথমে true এবং false উত্তরগুলো খুজে বের করে সবশেষে not given উত্তরগুলো অনুমান করে সময় বাচানো যেতে পারে।

Suggested Procedures
১. প্রশ্ন ভালোমত পড়ে বুঝতে হবে লেখকের মতামত (opinion) নাকি তথ্য (fact) জানতে চাওয়া হয়েছে। 
২. সবগুলো প্রশ্নে পড়ে বুঝে নিতে হবে কোন বিষয়ে জানতে চাওয়া হচ্ছে। এক্ষেত্রে প্রশ্নের মুল শব্দগুলো (key words) ব্যবহার করে প্যাসেজের কাঙ্ক্ষিত জায়গাটি খুজে বের করা যেতে পারে।
৩. প্যাসেজ দ্রুত পড়ে (skim) কোন প্যরাগ্রাফগুলো ভালোমত পড়া লাগবে তা খুজে বের করতে হবে। সাধারনত true/false/not given প্রশ্নগুলো প্যারাগ্রাফের ধারাবাহিকতা অনুযায়ী আসে। অর্থাৎ ১১ নং প্রশ্নের উত্তর ১০ নং প্রশ্নের পরেই পাওয়া যাবে। 
৪. কোন প্যারাগ্রাফে প্রশ্নের উত্তর পাওয়া গেল তা প্রশ্নের পাশে লিখে রাখতে হবে। যেমন ১১ নং প্রশ্নের পাশে লিখে রাখা হল paragraph E. 
৫. পুড়ো প্রশ্ন বার বার পড়তে হবে এবং কিছু শব্দের দিকে (tricky words) যেমন usually বিশেষ খেয়াল রাখতে হবে।
৬. প্যাসেজের যে শব্দগুলো থেকে সঠিক উত্তর পাওয়া যাচ্ছে, সেগুলো underline করে রাখতে হবে। এভাবে পরবর্তীতে উত্তর পরিবর্তন করা সহজ হয়।

আরেকটি পদ্ধতি হতে পারে প্রথমে True উত্তরগুলো খুজে বের করে ফেলতে হবে যেহেতু এদের খুজে বের করা সহজ। পরবর্তীতে False এবং Not given উত্তর গুলো বের করতে হবে।