কেন IELTS Multiple-choice Reading Questions কঠিন লাগে?
কেন IELTS Multiple-choice Reading Questions কঠিন লাগে?
✓ রিডিং এর প্রাথমিক দক্ষতা
True/False/Not given এর মত মাল্টিপল চয়েস প্রশ্নগুলোর উত্তর দেয়ার জন্য ১/২টি প্যারাগ্রাফ খুব ভালোমত পড়ার প্রয়োজন। বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন ঠিকমত বুঝতে পারাটাও কঠিন কারন ৪টির মধ্যে কমপক্ষে ৩টি উত্তর কাছাকাছি মনে হয়।
✓ দুই ধরনের প্রশ্ন- Fact এবং Opinion. মুলত ২ ধরনের প্রশ্ন হয় যেখানে
১. লেখকের মতামত জানতে চাওয়া হবে
২. তথ্যসংক্রান্ত(Factual Information)প্রশ্ন করা হবে
নীচের উদাহরনের মাধ্যমে এই পার্থক্যের গুরুত্ব বোঝা যাবে-
‘Different people read for different reasons. For example, the attraction of reading detective fiction can be in the intellectual challenge of finding out who did it, in an autobiography we can eavesdrop on the conversations of the great and good or we can laugh at folly in the celebrity magazine. For many children it is a magic gateway to some other world. Sadly, that is one of the greatest mistakes they can make.’
‘According to the author, the attraction of reading for young people is:
1. they find out about other countries
2. different from other generations
3. escaping into another world
4. foolish
Without the words highlighted in red, the answer must be 3 with those words it becomes 4.
Tip: don’t stop reading too soon. An answer may seem right, but if the next word is something like “but” the meaning changes completely
✓ প্রশ্নের ফাঁদ এবং সেগুলো এড়িয়ে চলার উপায়
পরীক্ষকগণ কিভাবে প্রশ্নের ফাদে ফেলতে পারে সেটা জানা থাকলে প্রশ্নোত্তর করাটা অনেক সহজ হয়। তাদের প্রশ্ন করার কৌশল আগে থেকে আন্দাজ করা যায়। নীচের উদাহরনটি খেয়াল করা যাকঃ
What were the findings of the research in Scotland:
1. anti-smoking legislation was more effective in the USA
2. advertising of tobacco products had less effect on old than on young people
3. the legislation was unpopular with the print media
4. almost a third of young people stopped smoking after the legislation
These conclusions are the result of extensive research carried out over the past 20 years in various countries into the effect of banning tobacco advertising. In Scotland, it was found that the incidence of smoking fell by 30% in the 18-24 age group after legislation prohibiting the advertising of tobacco products in all print media was introduced. A separate piece of research in the United States of America found that when tobacco advertising was banned in 34 states, this reduced the level of smoking by 50%.
অপশন ১ – তথ্যগুলো প্যারাগ্রাফে আছে কিন্তু প্রশ্নের উত্তর দিচ্ছে না
প্রথম অপশনটি সঠিক নয় কারন এটি প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছে না। স্কটল্যান্ড এ করা রিসার্চ থেকে এই তথ্যটি পাওয়া যায় নি। পরীক্ষার্থীরা সহজেই এমন প্রশ্নফাঁদে পড়ে যেহেতু প্রশ্নে উল্লেখ করা তথ্যটি সঠিক।
করনীয়- উত্তর করার আগে প্রশ্ন কয়েকবার পড়া
অপশন ২ – তথ্যটি আংশিক সত্যি
২য় উত্তরটি ভুল কারন এই তথ্যটি প্যারাগ্রাফে নেই। আমরা উত্তরটি আন্দাজ করতে পারি কিন্তু প্যাসেজে না থাকলে উত্তরটি ভুল হিসেবে ধরতে হবে।
করনীয়- সঠিক উত্তরটি আন্দাজ না করে প্রশ্নে থাকা সবগুলো অপশন পড়ে নিতে হবে।
অপশন ৩ – শব্দগুলো মিললেও মূলভাব বুঝতে হবে
এই অপশনটির সাথে অনেক গুলো শব্দ মিলে যায় বলে এটিকে সঠিক উত্তর মনে হতে পারে। কিন্তু প্যাসেজে এমন কিছু বলা নেই। প্রশ্ন এবং প্যাসেজের শব্দ মেলানো – ভুলটি অনেক পরীক্ষার্থীকে প্রায় করতে দেখা যায়। এই ভুল এড়ানোর জন্য প্যাসেজের মূলভাব বা প্রসঙ্গ বুঝতে হবে।
করনীয়- উত্তর করার আগে প্রশ্নে থাকা শব্দগুলোর উপর ভালোমত খেয়াল করতে হবে। প্যাসেজের সাথে শব্দ মিলে যায় এমন প্রশ্ন খেয়াল করে পড়তে হবে।
অপশন ৪ – অর্থ মিলে যাচ্ছে
Almost a third = 30%
18-24 age group = young people
Suggested Procedure
১. প্রথমে প্রশ্নগুলো পড়ে বুঝে নিতে হবে কি কি বিষয় প্যাসেজে খোজা লাগবে। এখানে খেয়াল রাখা দরকার যে মাঝে মাঝে প্রতিশব্দ বা Synonyms খুজতে হতে পারে।
২. প্যাসেজের সঠিক জায়গাটি খুজে বের করার জন্য প্রশ্ন ঠিক মত খেয়াল করতে হবে।
৩. কোন কোন প্যারাগ্রাফ পড়তে হবে বের করার জন্য পুরো প্যাসাজটিতে একবার চোখ বুলিয়ে নিতে হবে (skimming) প্রশ্ন ধারাবাহিক ভাবে আসেঃ ৫ নং প্রশ্নের উত্তর ৪ নং এবং ৬ নং এর মাঝে পাওয়া যাবে।
৪. প্যারাগ্রাফের সঠিক জায়গাটি ভালোমতো পড়ে প্রশ্ন কয়েকবার পড়তে হবে। প্রত্যেক অপশনের জন্য এই কাজ করতে হবে।
৫. প্রশ্ন পরে বুঝতে হবে আমাদের Fact নাকি Opinion খুজতে হবে।
৬. ভুল উত্তর গুলো প্রথমে কেটে দিতে হবে।
৭. প্যারাগ্রাফে থাকা শব্দ (যেখান থেকে সঠিক উত্তর পাওয়া যায়) আন্ডারলাইন করতে হবে।
আই.ই.এল.টি.এস - রিডিং টিপস
কিছু দরকারি কথা যেটা ৩০ দিন ফলো করলে তোমরা ভালো একটা ব্যান্ড স্কোর পাবে।
সব শব্দ জানতে হবে না। অনেক শব্দ শিখতে হবে না। কারন চেষ্টা করতে হবে পড়ে পুরো টা না বুঝলে অর্থ অনুমান করার। তাই বাসাতে বেশি বেশি রিডিং অনুশীলন করতে হবে এবং অর্থ অনুমান করা শিখতে হবে।
নোটবই পড়তে পড়তে রিডিং এর অভ্যাস হয় নি। মানে, ইংরেজি গল্পের বই, ইংরেজি পত্রিকা পড়া হয় নি।
ইংরেজি পত্রিকা কিনে ৭-১০ দিনে সব পড়া এবং সব অর্থ না বুঝলেও পড়া। পড়ার সময় না জানা শব্দের অর্থ অনুমান করার চেষ্টা করা এবং একবরে কঠিন শব্দ দেখলে (UNDER LINE) করা।
সবচেয়ে ভালো হবে আই ই এল টি এসের বই থেকে রিডিং টেস্ট অনুশীলন করা। একটা টেস্ট অনুশীলন করে তারপর সেই টেস্টের না জানা অর্থ শিখলে ভালো হবে। এই রকম ৫০ টা টেস্ট অনুশীলন করলে অনেক রিডিং এর অভ্যাস বেড়ে যাবে কিছুটা! পাশাপাশি Readtheory Website থেকে অনুশীলন করলে উপকার পাবে।