আপনি কি ইংরেজিতে কথা বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছেন? কিংবা আইডিয়া পাচ্ছেন না?
সমাধান এখানেই। চলুন জেনে নেই~
আমাদের মধ্যে অনেকেই ইংরেজিতে কথা বলতে গিয়ে শুরুতেই জড়তার সম্মুখীন হয়ে থাকেন,,কথা বলতে গিয়েও বারবার আটকে যান। অথবা একই টপিকের উপর কথা বলতে গিয়ে ঠিকঠাক মতো আইডিয়া খুঁজে পান না।
নিম্নোক্ত কয়েকটি বিষয় আয়ত্ত্ব করার মাধ্যমে আপনি এগুলো থেকে বের হয়ে আসতে পারেন ~
১. বেসিক ভালো করে বুঝেন
যেকোনো ভাষা শিখতে গেলে প্রথমেই আপনি সেই ভাষার grammar & vocabulary স্কিল বাড়ান। এর জন্য চাইলে আপনি নতুন করে প্রত্যেকদিন ৪/৫ টি শব্দ শিখুন।
২. কথা বলুন
প্রথমে ভুল হলেও কথা বলুন। এতে আপনার মুখের জড়তা কাটবে। তাছাড়া অন্য কারোর সাহায্য নিন। কথা বলার জন্য প্রতিদিন ১ঘন্টা সময় নিয়মমাফিক রুটিনে রাখুন।
৩. পার্টনার বানান
স্পিকিং প্রাকটিস করার জন্য পার্টনার বানান। অনলাইনে হোক কিংবা সরাসরি। অথবা সুবিধা থাকলে নিকটস্থ কোনো স্পিকার্স ক্লাবে যোগ দিন
৪. ইংরেজিতে চিন্তা করুন
ধরুন আপনি নতুন কোনো জায়গায় গেলেন কিংবা নতুন কিছু দেখলেন। এগুলো নিয়ে ২/৪ মিনিট নিজে নিজে তৎক্ষণাৎ কথা বলার চেষ্টা করুন। এতে পরবর্তীতে যেকোনো বিষয়ে নতুন আইডিয়া নিয়ে কথা বলতে পারবেন।
৫. বিনোদন উপভোগ করুন ইংরেজিতে
আপনি অনেক ইংরেজি মুভি পাবেন যা আপনার পছন্দের সাথে যায়। যদি আপনি মুভি দেখতে পছন্দ নাও করেন তবু ইংরেজি শেখার স্বার্থে কিছু মুভি দেখুন। এমনকি আপনি ইউটিউবে ড্রামা সিরিজ পাবেন যেগুলো নিচে সাবটাইটেলসহ দেওয়া থাকে এগুলো দেখতে পারেন। আপনার লক্ষ্য স্পিকিং এ ভালো করা,,তাই চাইলে স্পিকিং ভিডিও দেখুন। এর জন্য আপনি Band 6 এর ভিডিও গুলো থেকে শুরু করতে পারেন। এর দেখার সময়ে আপনি তাদের কথা বলার ধরণ, উচ্চারণ স্টাইল ইত্যাদি লক্ষ্য করুন।
৬. নিজের কথা রেকর্ড করুন
আপনার যদি স্পিকিং পার্টনার পেতে সমস্যা হয় বা স্পিকিং ক্লাবে জয়েন করার সময় কম থাকে সেক্ষেত্রে সমাধান হলো নিজের কথা রেকর্ড করা। আপনি যখন বাসায় ইংলিশ প্রাকটিস করবেন তখন সেটি মোবাইলে রেকর্ড করে রাখুন। কয়েক মিনিট হলে তা নিজেই শুনুন। পাশাপাশি,ভুলগুলো শুধরানোর চেষ্টা করুন।
৭. Linkers,idioms & phrases
এগুলো শিখেন। সুবিধার্তে নোটবুকে নোট করে রাখেন। আর কথা বলার সময়ে এগুলোর ব্যাবহার বাড়ান। চাইলে স্টিকি নোট ব্যাবহার করে দেওয়ালে লাগিয়ে রাখুন।
৮. একজন ভালো মেন্টরের সহায়তা নিন
যদি আপনার সুযোগ থাকে তাহলে একজন মেন্টরের সহায়তা নিন যিনি আপনাকে আরও অনেক সহজভাবে ইংরেজি শিখতে এবং আয়ত্ত্ব করার পথ দেখিয়ে দিবেন।
তাই,ভয়কে জয় করে নিয়মিত ইংরেজির চর্চা করুন এবং ইংরেজি চর্চার মতো পরিবেশে থাকুন।