IELTS A-Z: কি? কেন? কাদের জন্য?
IELTS মূলত কি?
IELTS হচ্ছে ইংরেজি ভাষার দক্ষতা অর্জন কিংবা দক্ষতা যাচাইয়ের সর্বোত্তম পন্থা, যা মানসম্মত ও বিশ্বব্যাপী প্রচলিত এক ধরনের পরীক্ষা ব্যাবস্থা। IELTS এর পূর্ণরূপ হচ্ছে- International English Language Testing System.
IELTS AC কাদের জন্য?
যারা মূলত উচ্চশিক্ষার জন্য বিভিন্ন কোর্সে (অনার্স,মাস্টার্স কিংবা পিএইচডি) বিদেশে যেতে চান তাদের জন্যই এই IELTS Academic পরীক্ষা। তবে কাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে অনার্স প্রোগ্রামের জন্য স্কোর 6.0 ( প্রত্যেক মডিউলে কমপক্ষে 5.5) এবং মাস্টার্স কিংবা পিএইচডি এর ক্ষেত্রে 6.5 ( প্রত্যেক মডিউলে 6) হলে সহজেই এপ্লাই করা যায়।
IELTS GT কেন?
কোনো শিক্ষার্থী যদি কারিগরি কোনো বিষয়ে পড়ালেখা করতে চান অথবা কেউ পেশাগত উদ্দেশ্য নিয়ে দেশের বাহিরে যেতে চান,তাদের জন্যই IELTS General Training.
পরীক্ষা ধরণ
IELTS পরীক্ষা সাধারণত দুইভাবে নেওয়া হয়।
১. অনলাইন ভিত্তিক (কম্পিউটারের মাধ্যমে)
2. অফলাইনে (পেপার-বেইসড)
যে কেউ চাইলে তার সুবিধামতো পরীক্ষার ধরন বাচাই করতে পারবেন।
পরীক্ষা পদ্ধতি
দুই ধরনের পরীক্ষাতেই ৪ টি মডিউল থাকে। যথা- লিসেনিং,রিডিং,স্পিকিং,রাইটিং।
বলে রাখা ভালো,, উভয় পরীক্ষাতেই লিসেনিং এবং স্পিকিং একইরকম থাকে। তবে রিডিং এবং রাইটিং কোয়েশ্চনে ভিন্নতা বিদ্যমান থাকে ।
Listening
এই মডিউলে ৪ ভাগে ভাগ করে সর্বমোট ৪০ টি প্রশ্ন থাকে। অডিও রেকর্ডিং শুনে সব প্রশ্নের উত্তর দিতে হয়। তবে তুলনামূলকভাবে ১ম ও ৪র্থ ভাগের প্রশ্নগুলা সহজ হয়ে থাকে।
Speaking
এর ৩ টি ভাগে সর্বমোট ১১-১৪ মিনিটের স্পিকিং টেস্ট নেওয়া হয়। ১ম অংশে এক্সামিনার পরিক্ষার্থীর পড়ালেখা,পরিবার,পছন্দসহ কিছি বিষয়ে প্রশ্ন করেন। ২য় অংশে ১টি টপিক দেওয়া থাকে,, তার উপর মিনিট কথা বলতে হয় তবে ভাবার জন্য ১ মিনিট সময় দেওয়া হয়। আর ২য় অংশের টপিকের উপর ভিত্তি করে ৩য় অংশের প্রশ্নগুলোউ উত্তর দিতে হয়।
Reading
৩ টি অনুচ্ছেদে সর্বমোট ৪০টি প্রশ্ন থাকে। প্রশ্নের ধরন- শূন্যস্থান পূরণ,এমসিকিউ,সত্য-মিথ্যা যাচাই,প্যারা মেচিং সহ বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে।
Writing
AC রাইটিং এর জন্য~
Task 1- ১৫০ শব্দের মাঝে গ্রাফ, চার্ট সমেত ইনফোগ্রাফ এর ব্যাখ্যা করতে হয়।
Task 2- ২৫০ শব্দের মধ্যে নির্দিষ্ট বিষয় নিয়ে সংক্ষিপ্ত প্রবন্ধ লিখতে হয়।
GT writing এর জন্য ~
Task 1- ১৫০ শব্দের মধ্যে পত্র লিখতে হয়
Task 2- ২৫০ শব্দের মধ্যে সংক্ষিপ্ত প্রবন্ধ লিখতে হয়।
এবার জেনে নিই IELTS আপনি কেন দিবেন?
যেহেতু ইংরেজি একটি আন্তর্জাতিক মানের ভাষা তাই পৃথিবীর যেকোনো প্রান্তেই পড়ালেখা কিংবা চাকরির ক্ষেত্রে এই ভাষার দক্ষতা দেখানোর প্রয়োজনীয়তা অপরিসীম। কিছু কিছু সময়ে বিদেশে পড়ালেখার ক্ষেত্রে IELTS এর একটি ভালো স্কোর সহায়ক হিসেবে কাজ করে। তাছাড়াও এই পরীক্ষা দিয়ে আপনার ইংরেজী ভাষার দক্ষতা প্রমাণ করে আপনাকে নিজের দেশে ভালো চাকরি পেতেও সাহায্য করতে পারে।
IELTS Preparation
IELTS প্রস্তুতি নেওয়ার শুরুতেই কয়েকটি বিষয় আয়ত্ত্ব করে নেয়া জরুরী। যেমন~ আপনি প্রতিদিন কতক্ষণ পড়ছেন,প্রত্যেকদিন প্রতিটি মডিউল পড়ছেন কি না,ধারাবাহিকতা বজায়,,প্রত্যেক মডিউলে সমান নজরদারি ইত্যাদি। এর জন্য চাইলে নিকটস্থ কোনো প্রতিষ্ঠানের গাইডলাইন অথবা টিচারের থেকে সাহায্য নিতে পারেন। তবে চাইলে এই প্রযুক্তির যুগে অনলাইনের মাধ্যমেও কোনো কোর্স কিনতে পারেন।
For Specific Module
Speaking ~
১. প্রথমে কেউ IELTS এক্সাম দিয়েছে এমন কারো থেকে তাদের অনুভূতি বা এক্সপেরিয়েন্স সম্পর্কে জানুন
2. প্রশ্নের উত্তরে বিস্তারিত বলার অভ্যাস করুন তবে আউট অফ টপিক না যাওয়া ভালো
৩. লজিক্যালি কথা বলার চেষ্টা করুন
৪. প্র্যাকটিস করুন অন্য কারোর সাথে অথবা বাসায় বসে নিজে নিজেই কথা বলার চেষ্টা করুন। নিজে একা প্রাকটিস করার ক্ষেত্রে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন কিংবা নিজের ফোনে রেকর্ড করে নিজেই শুনতে পারেন।
৫. কোনো প্রশ্ন না বুঝলে এক্সামিনার কে আবার জিজ্ঞেস করেন। তবে নার্ভাস হওয়া যাবে না
Listening ~
1. কোনো Audio transcript, Podcast, BBC এগুলো প্রত্যহ শুনার অভ্যাস করতে পারেন
2. স্পিকারদের নাম ও তাদের রেফারেন্স বুঝার চেষ্টা করুন।
Reading ~
১. যেহেতু ৩ টি প্যাসেজের তুলনায় সময় কম তাই দ্রুত পড়ার অভ্যাস করুন। পড়ে বুঝার চেষ্টা করুন।
২.পুরো প্যাসেজের সামারির দিকে খেয়াল রাখুন
৩.প্যাসেজ স্কিমিং শিখুন।
৪.স্কিল বাড়াতে বিভিন্ন ইংরেজি পত্রিকা কিংবা গল্পের বই পড়তে পারেন
Writing ~
১.বেশি বেশি লেখার প্যাকটিস করুন।
২.ইন্টালিজেন্টলি লিখার আইডিয়া তৈরি করুন
৩. প্রাকটিস করার সময়ে টেবিল বা গ্রাফ সহজ উপায়ে বুঝার চেষ্টা করুন।
৪. উন্নতমানের ভোক্যাবুলারি ব্যাবহার করুন
Test format
১. স্পিকিং টেস্ট সাধারণত ১১-১৪ মিনিটে হয়ে থাকে
2. লিসেনিং এ শুনার জন্য ৩০ মিনিট এবং উত্তরপত্রে উত্তর উঠানোর জন্য ১০ মিনিট দেওয়া হয়
3. রিডিং এ ৩ টি প্যাসেজে মোট ৪০টি প্রশ্নের উত্তর দিতে হয়। সময় - ১ঘন্টা
4. রাইটিং এ দুইটি task এর জন্য সময় ১ ঘন্টা। টাস্ক-১ এ ২০মিনিট এবং টাস্ক-২ এ ৪০মিনিট
Some tips and tricks
1. এক্সামের আগে অবশ্যই Mock test দিন
2. প্রত্যেক মডিউল ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করুন
3. নির্দষ্ট সময়ের মধ্যে উত্তর করার চেষ্টা করুন
4. High band vocabulary ব্যাবহার করুন
5. Speaking partner বানান
6. ইংরেজির সাথে সময় কাটানোর চেষ্টা করুন